খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোংলায় বিএনপি নেতা জুলফিকার আলীর পশু সদগায় ও মাংস বিতরণ | Daily AjKaler Kontho

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোংলায় বিএনপি নেতা জুলফিকার আলীর পশু সদগায় ও মাংস বিতরণ


মোংলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৮:৫৬ অপরাহ্ন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোংলায় বিএনপি নেতা জুলফিকার আলীর পশু সদগায় ও মাংস বিতরণ

মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এবং মোংলা,রামপালও ফকিরহাট (বাগেরহাট _২) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জুলফিকার আলী রোববার সকালে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় নিজের বাসভবনে সদগায় জারিয়া হিসাবে ৩টি ছাগল জবাই করে এর মাংস স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষ, মাদরাসা এবং এতিমখানার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন।

জুলফিকার আলী বলেন, “আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা সকলের কামনা। আল্লাহ তাঁকে দ্রুত পূর্ণ শিফা দান করুন।” মাংস বিতরণের পর দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি এবং সাধারণ মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।