ধানের শীষ হচ্ছে শান্তির প্রতীক এই ধানের শীষ হচ্ছে আমার মা বোনদের উন্নয়নের প্রতীক: দুলু | Daily AjKaler Kontho

ধানের শীষ হচ্ছে শান্তির প্রতীক এই ধানের শীষ হচ্ছে আমার মা বোনদের উন্নয়নের প্রতীক: দুলু


নাটোর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
ধানের শীষ হচ্ছে শান্তির প্রতীক এই ধানের শীষ হচ্ছে আমার মা বোনদের উন্নয়নের প্রতীক: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধানের শীষ হচ্ছে শান্তির প্রতীক, এই ধানের শীষ হচ্ছে আমার মা-বোনদের উন্নয়নের প্রতীক, এই ধানের শীষ আমার মা-বোন ভাইদের উন্নয়নের প্রতীক আস্থার প্রতীক ভালোবাসার প্রতীক,এদেশের কৃষক সাধারণ মানুষের আস্থার প্রতীক হচ্ছে ধানের শীষ, ধানের শীষ মানে উন্নয়ন, ধানের শীষ মানে শান্তি, এই ধানের শীষে এই বাংলাদেশের মানুষ বহুদিন ভোট দিতে পারেন নাই, এই ধানের শীষ মানুষের ভাগ্যের প্রতীক।

তিনি আরো বলেন, এই ধানের শীষ আপনাদের যাদের সন্তানরা লেখাপড়া শিখে বেকার জীবন যাপন করছে, যারা কর্মসংস্থানের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এবং আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আমরা এদেশের এক কোটি মানুষের চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব।

তিনি আজ শুক্রবার বিকেলে নাটোর সদরের ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মির্জপুর দিয়ার পাড়া সেন্টার মোড় এলাকায় আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষ্যে উঠান বৈঠকে এই সব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ,যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম,নাসিম উদ্দিন নাসিম,শাখাওয়াত হোসেন,যুব দলের সভাপতি এ হাই তারুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ, জেলা ও উপজেলার নেতা কর্মিরা।

সিংক: এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নাটোর-২ আসনের ধানের শীর্ষ প্রতীকে মনোনীত প্রার্থী।