রামগঞ্জে সিএনজি-মটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত | Daily AjKaler Kontho

রামগঞ্জে সিএনজি-মটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৮, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
রামগঞ্জে সিএনজি-মটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে মটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক মোঃ হৃদয় হোসেন (২৫) ও নাজমুল হাসান (২৪) নিহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ব্রিকফিল্ড এলাকায়, খলিফার দরজা ও কাটাখালি সংলগ্ন স্থানে।

নিহত হৃদয় হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ীর মোঃ শাহাজাহানের ছেলে। নাজমুল হাসান একই গ্রামের মৃত শফিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টায় তারা কাটাখালি থেকে রামগঞ্জের দিকে আসছিলেন। পথে সিএনজি চালিত একটি অটোরিক্সারের সঙ্গে তাদের মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুইজনই পাকা সড়কে ছিটকে পড়েন। হৃদয় হোসেন ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত নাজমুল হাসান ঢাকায় নেওয়ার পথে মারা যান।

রামগঞ্জ থানার উপপরিদর্শক মোঃ আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করা হয়েছে। সিএনজি চালক এখনও পলাতক রয়েছেন।