বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকার | Daily AjKaler Kontho

বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২০, ৯:০১ অপরাহ্ন
বিনামূল্যে ভ্যাকসিন দেবে সরকার

বিনামূল্যে দেশের নাগরিকদের করোনা ভাইরাসের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনাভাইরাসের ভ্যাকসিনের ৩ কোটি ডোজ কিনবে বাংলাদেশ। প্রথম দফায় এসব টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নীতিমালা অনুযায়ী জনগণকে বিনামূল্যে দেওয়া হবে।

সোমবার (৩০ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ভ্যাকসিনের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৩৫ কোটি ৭৭ লাখ টাকা। একইসাথে চলতি সপ্তাহ থেকে মাস্ক ব্যবহারে বাধ্য করার জন্য আরও কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, মাস্ক ব্যবহারে এই সপ্তাহ থেকে আরো কঠোরভাবে অভিযান চলবে। সর্বোচ্চ জরিমানা করা হবে। এক্ষেত্রে আরো ৮/১০ দিন দেখা হবে। না শুনলে এরপর প্রয়োজনে জেলে পাঠানো হবে।