বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স/২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স/২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত


মোহাম্মদ ফয়সাল আহমেদ, বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ৮:২৮ অপরাহ্ন
বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স/২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত

আজ ২৭ নভেম্বর ২০২৫ খ্রি. তারিখ দুপুর ০১:০০ টায় বিএমপি’র রূপাতলীস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে বিএমপিতে সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের ০৫ দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়।

কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম মহোদয়।

এ সময় তিনি সদ্য যোগদানকৃত পুলিশ কনস্টেবলদের সার্বিক শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খেলাধুলা, শরীরচর্চা, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের বিধিনিষেধ মেনে চলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও আপলোড না করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করা সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমপি’র উপ-পুলিশ কমিশনার( সদর দপ্তর) জনাব সুশান্ত সরকার, পিপিএম মহোদয়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডমিন) জনাব রিপন চন্দ্র সরকার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি