ইসিতে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা আজ | Daily AjKaler Kontho

ইসিতে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা আজ


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৭, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
ইসিতে আইনশৃঙ্খলা বিষয় মতবিনিময় সভা আজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আজ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা আয়োজন করেছে।

বুধবার ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

রুহুল আমিন মল্লিক জানান, প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভায় সভাপতিত্ব করবেন।

আজকালের কন্ঠ/আর বি