সরিষাবাড়ীতে জাতীয় প্রাণী সপ্তাহ উদ্বোধন | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে জাতীয় প্রাণী সপ্তাহ উদ্বোধন


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৫:২৭ অপরাহ্ন
সরিষাবাড়ীতে জাতীয় প্রাণী সপ্তাহ উদ্বোধন

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি এ স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বুধবার শোভাযাত্রা বের করা হয়। পড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় জানা গেছে, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ী ডিগ্রী কলেজ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মোহছেন উদ্দিন। আরো বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার এটিএম রুহুল আমিন বেগ,মোসআব ডেইরি ফার্মের মালিক মিনহাজ উদ্দিন আহমেদ ইমন প্রমুখ। পরে সপ্তাহব্যাপী প্রাণী প্রদর্শনী উদ্বোধন করা হয়। এতে ২৫ টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটারি নারী সার্জন ডাঃ মোঃ সুলতান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান বলেন, সপ্তাহব্যাপী প্রাণী প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি