খানসামায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন | Daily AjKaler Kontho

খানসামায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন


দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
খানসামায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ শুভ উদ্বোধন

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে দিনাজপুর খানসামা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ–২০২৫ শুভ উদ্বোধন হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ৩০টি স্টলে স্থানীয় খামারীরা তাদের পণ্য মহিষ, গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি সহ নিয়ে আসেন ও সাফল্যের গল্প প্রদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীগণ।

আজকালের কন্ঠ/আর বি