
গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা “বি-সার্কেল অফিস”পরিদর্শন করেন। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।
২৫ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা (বি-সার্কেল) অফিসের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা এবং সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম। পুলিশ সুপার বিভিন্ন চলমান কার্যক্রম সম্পর্কে দিক-নির্দেশনা প্রদানসহ অফিসার,ফোর্সদের সাথে মতবিনিময় করেন। তাদের পেশাদারিত্বে সততার ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে দক্ষতা,গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, গাইবান্ধা থানার অফিসার ইনচার্জ পুলিশ অফিসার, ফোর্স সদস্যরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :