তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি | Daily AjKaler Kontho

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সিইসি জানান, নির্বাচনের আগে পরিস্থিতি আরও ভালো হবে।

এ এম এম নাসির উদ্দীন হুঁশিয়ারী দিয়ে বলেন, কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে ঝুকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি নাসির উদ্দীন।

আজকালের কন্ঠ/আর বি