Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৫ , ১২:১৯ অপরাহ্ণ

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: সিইসি

লেখকঃ আজকালের কন্ঠ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন

বুধবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সিইসি জানান, নির্বাচনের আগে পরিস্থিতি আরও ভালো হবে।

এ এম এম নাসির উদ্দীন হুঁশিয়ারী দিয়ে বলেন, কেউ নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনে ঝুকিপূর্ণ এলাকায় আলাদা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সিইসি নাসির উদ্দীন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন