বাকেরগঞ্জে গণজোয়ার ধানের শীষের নির্বাচনী মাঠে সরব ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান ! | Daily AjKaler Kontho

বাকেরগঞ্জে গণজোয়ার ধানের শীষের নির্বাচনী মাঠে সরব ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান !


খান মেহেদী প্রকাশের সময় : নভেম্বর ২৫, ২০২৫, ১:১৫ অপরাহ্ন
বাকেরগঞ্জে গণজোয়ার ধানের শীষের নির্বাচনী মাঠে সরব ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান !

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আবুল হোসেন খান।

তার রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সম্পর্ক এবং উন্নয়নমুখী কর্মকাণ্ড তাকে অন্যদের থেকে আলাদা করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বরিশাল-৬ আসনে তিনি হবেন জনগণের প্রধান ভরসা—এমনটাই আশা করছেন তার কর্মী-সমর্থক ও এলাকাবাসী।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারাদেশের মতো বরিশাল জেলায়ও এখন টান টান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে ভোটের মাঠ ইতোমধ্যেই জমে উঠতে শুরু করেছে। রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম বিএনপির জনপ্রিয় নেতা ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং উন্নয়নমুখী কর্মকাণ্ডের কারণে তিনি বিএনপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

দিনব্যাপী তিনি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগে অংশ নেন।

আবুল হোসেন খান বলেন, রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে তারেক রহমান যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন, তা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার সুসংহত হবে। তিনি জনগণের কাছে ধানের শীষে ভোট চান এবং দেশের চলমান সংকট উত্তরণে বিএনপির রূপরেখা তুলে ধরেন।

পথসভায় স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বক্তৃতার সময় এলাকার নানা সমস্যার কথাও তুলে ধরেন তিনি, যেমন রাস্তার বেহাল দশা, কৃষকদের উৎপাদন ব্যয় বৃদ্ধি, যুবসমাজের বেকারত্ব ইত্যাদি।

এলাকার দোকানপাট, বাজার, রাস্তার মোড় ও ঘরে ঘরে গিয়ে জনসাধারণের সঙ্গে কথা বলেন।

স্থানীয়দের খোঁজখবর নিয়ে তিনি বলেন, জনগণের উন্নয়নই আমার রাজনীতি। সুযোগ পেলে বাকেরগঞ্জের প্রতিটি এলাকায় দৃশ্যমান উন্নয়ন করব। জনসংযোগ করেন। বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিকে আবুল হোসেন খানের দিনব্যাপী প্রচারণাকে ঘিরে এলাকাজুড়ে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তার সঙ্গে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, বাকেরগঞ্জে গণজোয়ার ধানের শীষের পক্ষে এটি নির্বাচনের দিন আরও স্পষ্ট হবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, বরিশাল-৬ আসনের রাজনৈতিক উত্তাপও তত বাড়ছে। দিনভর কর্মসূচির মাধ্যমে মাঠে যে সক্রিয়তা দেখাচ্ছেন আবুল হোসেন খান, তাতে প্রতিদ্বন্দ্বিতাটি আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

আজকালের কন্ঠ/আর বি