
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ময়মনসিংহে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক আন্তঃজেলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহ।
২৪ নভেম্বর ২০২৫ ইং তারিখ, রাত প্রায় ৩টা দিকে সহকারী পরিচালক জনাব মোঃ কাওসারুল হাসান রনি স্যারের নেতৃত্বে নান্দাইল থানাধীন মুসল্লী কলেজ গেইটের সামনে রাস্তায় বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন এক নারীকে থামিয়ে তল্লাশি চালালে তার কাছ থেকে ৫,৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম জান্নাতুল ফেরদৌস জান্নাত (২৮)। তার স্বামী মোঃ আবু তাহের এবং পিতা মোঃ আজিজুর রহমান। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার মধ্যম ধলিবিলা এলাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি আন্তঃজেলা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে সূত্রে জানা গেছে।
অভিযান শেষে উপ-পরিদর্শক জনাব আজগর আলী বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জানায়, মাদক নির্মূলে এই ধরণের সাঁড়াশি অভিযান আরও জোরদার করা হবে।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :