জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান | Daily AjKaler Kontho

জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ২৪, ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

সোমবার (২৪ নভেম্বর) বিচারপতি মো. রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি মো. রেজাউল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আইনজীবী আলী আহমেদ খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছরের ২৯ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আলোচনাসভা থেকে গ্রেফতার হন অধ্যাপক কার্জন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

এর আগে, এ মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্নাকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

অন্য আসামিরা হলেন– মো. আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মো. মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), মো. জাকির হোসেন (৭৪), মো. তৌছিফুল বারী খান (৭২), মো. আমির হোসেন সুমন (৩৭), মো. আল আমিন (৪০), মো. নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), মো. শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহম্মদ আলী (৫০) ও মো. আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।