
লক্ষ্মীপুর–২ (রায়পুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে ক্ষমতায় আনার বিকল্প নেই। রোববার রায়পুর পৌর ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত যৌথসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, তাই জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি। জামায়াত ধর্মকে পুঁজি করে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন।
আবুল খায়ের ভূঁইয়া জানান, ক্ষমতায় এলে বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড দেওয়া হবে। পাশাপাশি বেকারদের কর্মসংস্থান, যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করা ও কৃষিতে আধুনিক সুবিধা বাড়ানো হবে।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে রায়পুরকে আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন এবং আবুল খায়ের ভূঁইয়ার পক্ষে ভোট প্রার্থনার আহ্বান জানান।
আজকালের কন্ঠ/ আর এস/জে
আপনার মতামত লিখুন :