তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে চলছে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি | Daily AjKaler Kontho

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে চলছে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি


ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৬:১১ অপরাহ্ন
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে চলছে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি

এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের স্থানীয় প্রতিনিধিরা।

রবিবার (২৩ নভেম্বর ২০২৫) সকাল থেকে নগরীর চুরখাই বাজার এলাকায় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। তাঁরা জানান, দেশের রাজনৈতিক সংকট নিরসন, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্বাচন ব্যবস্থা সংস্কার এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঘোষিত এ রূপরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লিফলেট বিতরণকালে বিএনপি নেতারা জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরাসরি আলাপচারিতার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের প্রয়োজনীয়তা ও সুফল ব্যাখ্যা করেন। পাশাপাশি তারা সরকারের বিভিন্ন ব্যর্থতা ও জনগণের দুঃখ-দুর্দশার বিষয়ও তুলে ধরেন।

স্থানীয়দের উপস্থিতি ও আগ্রহে পুরো চুরখাই বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সাধারণ মানুষও এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করে বিভিন্ন প্রশ্ন ও মতামত দেন।

নেতাকর্মীরা জানান, ডাঃ জাহিদ হোসেনের দিকনির্দেশনায় ময়মনসিংহ মহানগরসহ জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে এ গণসংযোগ কর্মসূচি চলবে, যাতে করে সকল জনগোষ্ঠীর কাছে বিএনপি’র ৩১ দফা পৌঁছে দেওয়া সম্ভব হয়।

আজকালের কন্ঠ/ আর এস/জে