সার কারখানার গ্যাসের দাম বেড়ে প্রতি ইউনিটের মূল্য যা হলো | Daily AjKaler Kontho

সার কারখানার গ্যাসের দাম বেড়ে প্রতি ইউনিটের মূল্য যা হলো


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৫:৪৩ অপরাহ্ন
সার কারখানার গ্যাসের দাম বেড়ে প্রতি ইউনিটের মূল্য যা হলো

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য প্রতি ইউনিট ছিল ১৬ টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ২৯ দশমিক ২৫ টাকা। যা প্রায় প্রায় দ্বিগুণ বাড়ল।আজ (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম ঘোষণা করে।

এর আগে, গত ৬ অক্টোবর গণশুনানিতে বিইআরসির কাছে পেট্রোবাংলা এবং গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। পরে কমিশনের কারিগরি কমিটি প্রতি ইউনিট গ্যাসের দাম বর্তমান হার নির্ধারণের কথা জানায়।

রিটার্ন জমার সময় বাড়ল গণশুনানিতে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম প্রশ্নে সবদিক বিবেচনা করে ভারসাম্য রক্ষা করা হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচের বিষয়ে জনগণ চিন্তিত। অবশ্যই কৃষিকে বিবেচনায় নিতে হবে। জিডিপিতে কৃষির অবদান কম হলেও খাদ্য নিরাপত্তা এবং বিশাল কর্মসংস্থানের বিষয়টি অবশ্যই ভাবনায় রাখতে হবে। আবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির খরচের বিষয়গুলোও বিবেচনায় আনতে হবে।

আজকালের কন্ঠ/ আর এস