নয়াপাড়া ইউনিয়ন বাগানপাড়া হতে তিনজন মাদকসেবী আটক করেছে ইউএনও | Daily AjKaler Kontho

নয়াপাড়া ইউনিয়ন বাগানপাড়া হতে তিনজন মাদকসেবী আটক করেছে ইউএনও


বান্দরবান প্রতিনিধি: প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
নয়াপাড়া ইউনিয়ন বাগানপাড়া হতে তিনজন মাদকসেবী আটক করেছে ইউএনও

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় ৩নং নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকায় মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে একের পর এক মাদকসেবী ও মাদকসংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করছে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, কুরুকপাতা-পৌয়ামুহুরী মিয়ানমার সীমান্ত দিয়ে নিয়মিত মাদক প্রবেশ করায় এলাকায় মাদকের প্রভাব বাড়ছে, অথচ গোয়েন্দা নজরদারির ঘাটতি রয়েছে বলে জানায় স্থানীয় সচেতন নাগরিকরা।এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর দিবাগত রাত ১টায় পরিচালিত অভিযানে ১৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করা হয়।

তারা হলেন” আলীকদম উপজেলাধীন নয়াপাড়া ইউনিয়নের বাগানপাড়া এলাকার বাসিন্দার আব্দুস সোবাহানের ছেলে আবু রায়হান (৩০)। আলীকদম সদর ইউনিয়নের লিয়াকত আলীপাড়ার বাসিন্দার মো. শাহ আলমের ছেলে মো. শাকিল (২২)। সদর ইউনিয়নের মাস্টার পাড়ার বাসিন্দার এমরান হোসেনের ছেলে আলী হোসেন (২৮)।

মোবাইল কোর্টের মাধ্যমে আবু রায়হান ও মো.আলী হোসেন কে ১ বছর ১০ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান অপরজন শাকিল নামে ছেলেটি কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ৫০টাকা অর্থদণ্ড দেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম।

আজকালের কন্ঠ/ আর এস