হালুয়াঘাটে মানব পাচার চক্রের চার নারী সদস্য আটক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ | Daily AjKaler Kontho

হালুয়াঘাটে মানব পাচার চক্রের চার নারী সদস্য আটক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ


জামাল খান ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
হালুয়াঘাটে মানব পাচার চক্রের চার নারী সদস্য আটক বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ

ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় মানব পাচার চক্রের সক্রিয় চার নারী সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার আকনপাড়া এলাকা ও পাশ্ববর্তী অঞ্চলজুড়ে এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটক নারীরা দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মানব পাচারসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটককৃতরা হলেন :

১) আকনপাড়া গ্রামের আ‌জিউল হকের মেয়ে জান্নাতুল ফেরদৌস রিমা (১৯)
২) একই এলাকার মৃত উসমান আলীর মেয়ে শারমিন আক্তার শানু (২১)
৩) মৃত সিরাজুল ইসলামের মেয়ে তাহমিনা আক্তার (২৩)
৪) কেন্দুয়া উপজেলার মাসকা গ্রামের মৃত মানিকের মেয়ে লাকী আক্তার (৩০)

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—একটি সংঘবদ্ধ চক্র প্রতারণার ফাঁদে ফেলে বিভিন্ন বয়সী মেয়েদের দেশের বাইরে পাচারের প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করলে চার নারী সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে হালুয়াঘাট থানার দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, “মানব পাচারের মতো ঘৃণ্য অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।”

স্থানীয় সচেতন মহল এ অভিযানে পুলিশের ভূমিকা প্রশংসা করে দ্রুত মানব পাচারচক্রের মূলহোতাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।