
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। শনিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নলদোয়ানি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “১৬ বছর আমাদের দাবিয়ে রেখেছিল আওয়ামী লীগ সরকার। ছাত্রসমাজসহ সাধারণ মানুষের অংশগ্রহণেই তাদের বিদায় করা সম্ভব হয়েছে। সামনে ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে বিএনপি সম্পূর্ণ প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে বিএনপি।”
তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন। নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না), দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মো. জাহিদ খান, সাবেক কৃষক দল সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরীফ।
সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।সঞ্চালনায় ছিলেন পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও দুমকি উপজেলা বিএনপির সদস্য মো. আনোয়ার হোসেন ফরাজী।মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/ আর এস/আর
আপনার মতামত লিখুন :