
নাটোর-২ (নাটোর সদর–নলডাঙ্গা) আসনে নির্বাচনী তৎপরতা জোরদার হচ্ছে। শনিবার দুপুরে জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর অধ্যাপক মোঃ ইউনুস আলী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আতিকুল ইসলাম রাসেলের নেতৃত্বে নাটোর সদর ও নলডাঙ্গা এলাকায় মোটরসাইকেল শোডাউন।
নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রা বের করে নাটোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই শোভাযাত্রা শেষ হবে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের কথা রয়েছে।
শোডাউনে অংশ নেন ৫শরো বেশি মোটরসাইকেলে নেতাকর্মী ও সমর্থক। এতে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও কিছু স্থানে সাময়িক যানজটের সৃষ্টি হয়। শোডাউনকে কেন্দ্র করে সাধারণ ভোটারদের মাঝেও নির্বাচনী আমেজ তৈরি হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা উপজেলা ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
আজকালের কন্ঠ/ আর এস/আর
আপনার মতামত লিখুন :