তারেক রহমানের জন্মদিনে মোংলায় বিশেষ দোয়া অনুষ্ঠান | Daily AjKaler Kontho

তারেক রহমানের জন্মদিনে মোংলায় বিশেষ দোয়া অনুষ্ঠান


মোংলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৪:২০ অপরাহ্ন
তারেক রহমানের জন্মদিনে মোংলায় বিশেষ দোয়া অনুষ্ঠান

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনায়ক জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার জুমার নামাজ বাদ মোংলা পৌর এলাকার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান আয়োজন করেছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এবং মোংলা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব জুলফিকার আলী।

দোয়া অনুষ্ঠানে দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদ নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় মোংলা উপজেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল মান্নান হাওলাদার, পৌর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী অংশ নেন।

জুলফিকার আলী বলেন, “আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্মদিনে এই দোয়া অনুষ্ঠান দেশপ্রেম ও একতার প্রকাশ। আমরা তাঁর সুস্থ ও দীর্ঘায়ু জীবন কামনা করি।

আজকালের কন্ঠ/আর বি