নেত্রকোণায় নির্বাচন পর্যবেক্ষণ সেমিনার অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

নেত্রকোণায় নির্বাচন পর্যবেক্ষণ সেমিনার অনুষ্ঠিত


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন
নেত্রকোণায় নির্বাচন পর্যবেক্ষণ সেমিনার অনুষ্ঠিত

নেত্রকোণায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতকরণে নির্বাচন পর্যবেক্ষণ সেমিনার ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দুপুরে জেলা শহরের অজহর রোডস্থ খান প্লাজা মিলনায়তনে এই সেমিনার আয়োজন করে চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) নেত্রকোণা।

অনুষ্ঠানে আহ্বায়ক কে এম এ জামী ও সদস্য সচিব মোঃ সুমন খান উপস্থিত ছিলেন। সেমিনারের সভাপতিত্ব করেন গৌরাঙ্গ চন্দ্র দাস। আলোচনা পর্বে আরও উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন খানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধি।

বক্তারা বলেন, নির্বাচনী পরিবেশ স্বচ্ছ, সহিংসতামুক্ত এবং গণতান্ত্রিক চর্চা সমৃদ্ধ রাখতে নিরপেক্ষ পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকালীন সময়ে পর্যবেক্ষকদের জন্য করণীয়, আচার-আচরণবিধি, ভোটগ্রহণ পরিবেশ মূল্যায়ন, অনিয়ম শনাক্তকরণ এবং প্রতিবেদন তৈরির পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সেমিনারে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সঠিক পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক প্রতিবেদন একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আজকালের কন্ঠ/আর এস/এস