কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কার গ্রহণ করেন (ওসি) সাজেদুল ইসলাম | Daily AjKaler Kontho

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কার গ্রহণ করেন (ওসি) সাজেদুল ইসলাম


কুমিল্লা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২৫, ৭:২৬ অপরাহ্ন
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুরস্কার গ্রহণ করেন (ওসি) সাজেদুল ইসলাম

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা পুলিশ লাইন্স ড্রিলশেডের শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় এবং জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও প্রশাসনিক সমস্যাগুলো পুলিশ সুপারের কাছে উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগ দিয়ে সেসব সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বুদ্ধিমত্তার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ কয়েকজন অফিসার ও ফোর্স সদস্যকে অর্থ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো কাজের জন্য তাদের উৎসাহিত করা হয় এবং পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করা হয়।অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া ছাড়াও কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর এস/এস