দেশে ফিরেছেন আলী রীয়াজ | Daily AjKaler Kontho

দেশে ফিরেছেন আলী রীয়াজ


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
দেশে ফিরেছেন আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সাবেক সহ-সভাপতি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে একটি ফ্লাইটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছান তিনি।

গত ২ নভেম্বর পেশাগত কাজে যুক্তরাষ্ট্র সফরে যান অধ্যাপক আলী রীয়াজ। ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাসে একটি সেমিনারে বক্তৃতা দেন তিনি।

ওই দিন তাকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে নিযুক্ত করা হয়।

অধ্যাপক আলী রীয়াজ জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ছিলেন। যার মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়েছে। মেয়াদকালে কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপের সংলাপ করে জুলাই জাতীয় সনদ তৈরি করে।

এ ছাড়াও তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক।