
সন্দ্বীপে বিএনপির এক সমাবেশে দলের কেন্দ্রীয় নেতা তারিকুল আলম তেনজিং বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে আর কাদামাটি পেরিয়ে সন্দ্বীপবাসীকে চট্টগ্রাম যেতে হবে না। তিনি আরও বলেন, প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং জেগে ওঠা নতুন ভূমির অধিকার সন্দ্বীপবাসীর কাছে ফিরিয়ে দেওয়া হবে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় স্থানীয় পৌরসভা মার্কেটে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান বক্তা ছিলেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামশেদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, পাশা সুজন, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ফোরকান উদ্দিন রিজভী প্রমুখ।
এ সময় সন্দ্বীপ উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদ কামাল।
আপনার মতামত লিখুন :