মিরপুর পল্লবীতে যুব নেতা গোলাম কিবরিয়ার জানাজায় জনস্রোত | Daily AjKaler Kontho

মিরপুর পল্লবীতে যুব নেতা গোলাম কিবরিয়ার জানাজায় জনস্রোত


নিজস্ব প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন
মিরপুর পল্লবীতে যুব নেতা গোলাম কিবরিয়ার জানাজায় জনস্রোত

মিরপুর পল্লবীতে যুব নেতা গোলাম কিবরিয়ার জানাজায় জনস্রোত: স্তব্ধ এলাকা, কাঁদলো হাজারো মানুষ ,রাজধানী মিরপুর ১২ পল্লবীর অত্যন্ত পরিচিত মুখ, যুবদল সমর্থক-সংগঠকদের প্রিয় নেতা গোলাম কিবরিয়ার আকস্মিক মৃত্যু এলাকাজুড়ে নেমে এনেছে গভীর শোকের ছায়া। তার প্রস্থানকে কেন্দ্র করে পুরো পল্লবীতে নেমে এসেছে নিস্তব্ধতা; রাজনৈতিক অঙ্গন থেকে সাধারণ মানুষ—সবাই যেন বিশ্বাস করতে পারছেন না এমন মৃত্যু।

গতকাল বিকেল বাদ আসর পল্লবীর ২ নং ওয়ার্ড ঈদগাঁ মাঠে গোলাম কিবরিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ঘিরে ঈদগাঁ মাঠ থেকে আশপাশের সড়ক—সব জায়গায় দেখা যায় হাজারো মানুষের ঢল। শুধু পল্লবী নয়, দূরদূরান্ত থেকেও মানুষ ছুটে আসে তাকে শেষ বিদায় জানাতে। কানায় কানায় পরিপূর্ণ ঈদগাঁ মাঠে শোকাহত মানুষের নীরব উপস্থিতি পুরো এলাকা আরও ভারী করে তোলে।

জানাজায় উপস্থিত ছিলেন,স্থানীয় নেতৃবৃন্দ,পল্লবী থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী
বিশিষ্ট মুরব্বি, ইমাম, ব্যবসায়ী সমাজএলাকার সাধারণ মানুষ ও কিবরিয়ার ঘনিষ্ঠ সহযোদ্ধারা,জানাজায় অংশ নেওয়া অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি। সহযোদ্ধারা আবেগভারাক্রান্ত কণ্ঠে বলেন,“কিবরিয়া শুধু একজন রাজনৈতিক কর্মী ছিলেন না—তিনি ছিলেন সবার ভরসার জায়গা। এমন মৃত্যু কখনোই মেনে নেওয়া যায় না।

পরিবার-পরিজনের পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।জানাজা শেষে সাধারণ মানুষ বলেন,এভাবে একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন।রাজনৈতিক সহকর্মীদের দাবি, কিবরিয়ার সাহস, মানবিকতা ও সংগ্রামের স্মৃতি পল্লবীর মানুষের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।

আজকালের কন্ঠ/আর এস/এস