
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকরা বিনা মূল্যে এই ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন।
শিক্ষার্থী ও শিক্ষকরা তাদের পরিচয়পত্র প্রদর্শন করে শহীদ মুশতাক স্ট্যান্ডের (আপার গ্যালারি) নির্দিষ্ট অংশে বিনা টিকিটে প্রবেশ করতে পারবেন। এই দর্শকদের জন্য স্টেডিয়ামের ৫ নম্বর গেট ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।
বিসিবির নিরাপত্তানীতির আওতায় স্টেডিয়ামে কোনো ধরনের ব্যাগ, বাইরের খাবার, পানির বোতল কিংবা নিষিদ্ধ সামগ্রী নিয়ে আসা সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে।ক্রিকেটপ্রেমীদের জন্য এটি দুর্দান্ত সুযোগ, তাই পরিচয়পত্র নিয়ে নির্দিষ্ট সময়ে স্টেডিয়ামে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :