
লক্ষ্মীপুরে সদ্য নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস. এম. মেহেদী হাসানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে জেলা পুলিশ, লক্ষ্মীপুরের পক্ষ থেকে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগত জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানকে ফুলের তোড়া তুলে শুভেচ্ছা জানান জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন। এ সময় পুলিশ সুপার মহোদয় জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেন জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমের সমন্বয় বিষয়ে। নবাগত জেলা প্রশাসকও সকল ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ প্রকাশ করেন।
এস. এম. মেহেদী হাসান পূর্বে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)-এ পরিচালক (উপ-সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি সরকারের প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে তাকে লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্বপ্রাপ্ত করা হয়।
আজকালের কন্ঠ/আর এস/জে
আপনার মতামত লিখুন :