ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ | Daily AjKaler Kontho

ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ


ময়মনসিংহ জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২৫, ২:০৩ অপরাহ্ন
ময়মনসিংহে নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

ময়মনসিংহ, ১৭ নভেম্বর ২০২৫ ময়মনসিংহ জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের মধ্য দিয়ে তিনি পূর্ববর্তী প্রশাসকের কাছ থেকে দায়িত্ব হস্তান্তর গ্রহণ করেন। এসময় জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, ময়মনসিংহ জেলার উন্নয়ন, সেবাপ্রদান ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় তিনি একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরাও নবাগত জেলা প্রশাসককে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।নতুন জেলা প্রশাসকের যোগদানকে ঘিরে জেলা প্রশাসন চত্বরে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

 

আজকালের কন্ঠ/আর এস/জে