জকসু নির্বাচনে বাম সংগঠনের 'মওলানা ভাসানী ব্রিগেড' প্যানেল ঘোষণা | Daily AjKaler Kontho

জকসু নির্বাচনে বাম সংগঠনের ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল ঘোষণা


জবি প্রতিনিধি: প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন
জকসু নির্বাচনে বাম সংগঠনের ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেল ঘোষণা

বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে বামদল। প্যানেলের নাম দেয়া হয়েছে ‘মওলানা ভাসানী ব্রিগেড’।আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় ৯ টি সংগঠন নিয়ে একত্রে এই প্যানেল ঘোষণা করা হয়।

এছাড়া ২১ সদস্যের এ প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে খিজির আল সিফাত,শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে জয় ভুঁইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রিয়াদ হোসেন আহব্বায়ক, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে নু মং প্রূ মারমা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আফিকা লেবিন মৌমি, আন্তর্জাতিক সম্পাদক পদে জোয়ান অফ আর্ক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সালমান সাদ,ক্রীড়া সম্পাদক পদে মুগ্ধ আনন, পরিবহন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহীন, সমাজসেবা বিষয়ক সম্পাদক আমরিন জাহান অপি, পাঠাগার ও সেমিনার বিষয়ক সম্পাদক মুবাশিরা।

এতে ভিপি পদে লড়বেন গৌরব ভৌমিক, জিএস হিসেবে লড়বেন ইভান তাহসিব, এজিএস হিসেবে লড়বেন শামসুল আলম মারুফ।এছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদের সুমাইয়া আবেদীন ঋতিকা, তাজওয়ার ইসলাম,সাগ্নিকা চক্রবর্তী,রোদ মুক্তাদির,শাহরিয়ার আদিব, রিদি এবং পল্লব।

এই প্যানেলে মোট ৯ টি সংগঠন রয়েছে। সংগঠনগুলো হলো- শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, উদীচী, সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক, ব্যান্ড মিউজিক এসোসিয়েশন এবং জবি রঙ্গভূমি। প্যানেলে ৬৬.৬৬ শতাংশ পুরুষ অর্থাৎ ১৪ জন পুরুষ এবং ৩৩.৩৩ শতাংশ অর্থাৎ ৭ জন নারী প্রার্থী রয়েছেন।

আজকালের কন্ঠ/আর এস/এস