হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ | Daily AjKaler Kontho

হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৫, ২:০৪ অপরাহ্ন
হাসিনার রায় ঘিরে রাজধানীতে নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।

আজ সোমবার (১৭ নভেম্বর) অতিরিক্ত কমিশনার নজরুল বলেছেন, ‘পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।’

তিনি আরও জানান, রায় ঘিরে রাজধানীতে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।