জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি | Daily AjKaler Kontho

জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এই আদেশের ভিত্তিতে গণভোট হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে।

এদিকে, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে।

আজকালের কন্ঠ/আর বি