
কুমিল্লার মুরাদনগরে খোলা বাজারে লাইসেন্সবিহীনভাবে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।মঙ্গলবার (১২ নভেম্বর ২০২৫) উপজেলার মুরাদনগর বাজার ও নবীপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান।
অভিযানে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারায় ৩ জনকে ৩০ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ জনকে ৫ হাজার টাকা এবং অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৩ ধারায় ১ জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনার সময় মুরাদনগর থানার পুলিশ বাহিনী উপস্থিত থেকে সহযোগিতা করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। অবৈধভাবে জ্বালানি বিক্রি ও অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
আজকালের কন্ঠ/আর এস/এস
আপনার মতামত লিখুন :