শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত


মো: নাসির খান, শরীয়তপুর প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৭:০৯ অপরাহ্ন
শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রশাসনের উদ্যোগে জেলায় এই প্রথম “শিক্ষা সারথি: ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা মানোন্নয়ন তহবিল” বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আজ সকাল ১১টায় এ মতবিনিময় সভা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, “শিক্ষা সারথি: ভেদরগঞ্জ উপজেলা শিক্ষা মানোন্নয়ন তহবিল” এর মাধ্যমে এলাকার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের নিয়মিতভাবে আর্থিক সহায়তা দেওয়া হবে। এখানে যাচাই বাছাই করে উপজেলার প্রকৃত গরিব, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা করাই আমাদের মুল লক্ষ্য।

সভা শেষে অংশগ্রহণকারীরা এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উপজেলা প্রশাসনকে আহবান জানান।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার ইমরান হোসেন, , উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আবদুল্লাহ আল ইমরান, , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সোবাহান মুন্সি, , মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন, , উপজেলা সমাজসেবা অফিসার পিয়াঙ্কা বিশ্বাস সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি