জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত


মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে জেলা কৃষকদলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুন্নবী মামুন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আকতারউজ্জামান মাসুম এবং জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ (বাপ্পি )। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষকদল পিরোজপুর জেলা শাখার সভাপতি নাছির আহমদ বাচ্চু এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ হাবিব খান।

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে জাতির ঐক্য, দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা নতুন করে জাগ্রত হয়েছিল। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি