সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত


আজকালের কন্ঠ ডেস্ক : প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৫, ৬:১৩ অপরাহ্ন
সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংক পিএলসির পরিচালনা পরিষের সাথে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর ১৭তম পর্যালোচনা সভা সোমবার প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদ সদস্যবৃন্দ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়, স্থানীয় কার্যালয়, ব্যাংকের মাঠ পর্যায়ের সকল জেনারেল ম্যানেজারসহ এসএমটি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আজকালের কন্ঠ/আর এস