জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত


দিনাজপুর জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ৫:৫১ অপরাহ্ন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এ্যাডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল, সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি।প্রধান বক্তা ছিলেন জনাব মোঃ মোকাররম হোসেন, সিনিয়র সহ-সভাপতি, দিনাজপুর জেলা বিএনপি।

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোকশেদ আলী মঙ্গলিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি ও সভাপতি, দিনাজপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ রুবেল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি, দিনাজপুর জেলা ছাত্রদল এবং সঞ্চালনা করেন মোঃ আবুজার সেতু, সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা ছাত্রদল।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।

 

আজকালের কন্ঠ/আর এস/এম