
লক্ষ্মীপুরের কমলনগরে অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটা বুলডোজারে ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। শনিবার দুপুরে তোরাবগঞ্জ ইউনিয়নের সুমাইয়া ব্রিকস ও মেঘনা ব্রিকস নামের এই ভাটাগুলো ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ, নিরাপত্তা নিশ্চিত করে র্যাব ও পুলিশের পৃথক টিম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব ইটভাটা টপসয়েল কেটে জমি ক্ষতিগ্রস্ত করছিল এবং ধোঁয়া ও ধুলাবালির কারণে পরিবেশও দূষিত হচ্ছিল। কৃষকেরা বছরের পর বছর ফসলের ক্ষতির মুখে পড়ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন,“সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :