নওগাঁর রাণীনগরে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালিত | Daily AjKaler Kontho

নওগাঁর রাণীনগরে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালিত


‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
নওগাঁর রাণীনগরে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালিত

সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়।

‎শুক্রবার (৭নভেম্বর) উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নওগাঁর রাণীনগরে সিপাহী বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এদিন বিকেল ৪টার সময় রাণীনগর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনের গোলচত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বেড় হয়ে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বিএনপির মোড়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে- ‘স্বাধীনতার ঘোষক জিয়া, লও লও লও সালাম; টেকনাফ থেকে তেঁতুলিয়া, সবাই বলে জিয়া জিয়া; কে বলেরে জিয়া নাই, জিয়া সারা বাংলায়; দেশ গড়েছেন শহিদ জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া; শহিদ জিয়ার বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই; বেগম জিয়ার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই; তারেক রহমানের বাংলায়, ষড়যন্ত্রকারীদের ঠাঁই নাই।’

‎র‍্যালি শেষে বিএনপির মোড়ে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ এচাহক আলী। এসময় তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি স্বরণ করিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই দিনে সিপাহী জনতার তোপের মুখে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বুন্দীশলা থেকে মুক্তি দিতে বাধ্য হোন। আজকের এই সিপাহী বিপ্লব হয়েছিল বলেই আমরা পেয়েছিলাম একজন সৎ প্রেসিডেন্ট। জাতী পেয়েছিল দেশ গড়ার এক মহান নেতা এবং যার হাত ধরে এদেশে এসেছিল বহুদলীয় গণতন্ত্র।” আগামী নির্বাচন সামনে রেখে তিনি আরও বলেন, “আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো ইনশাআল্লাহ।”

‎এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, যুগ্ম-আহবায়ক সিরাজ এ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, সদস্য সচিব মাহামুদুল হাসান বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, শ্রমিক দলের সাধারণ সম্পাদক টনি, উপজেলা মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম সহ কৃষকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল সহ আরও অন্যান্য দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

আজকালের কন্ঠ/আর বি