
নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফুটবল ফাইনাল খেলায় এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম হয়। বড়াইগ্রাম পৌরসভা ও খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় মাঠে দর্শক, খেলোয়াড় ও স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি একই মঞ্চে বসেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
খেলার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল হাকিম বলেন, নির্বাচন সামনে, কিন্তু রাজনীতি যেন বিভাজন নয়—সম্প্রীতির বার্তা বহন করে। আমরা চাই, নির্বাচন পর্যন্ত সবাই যেন এভাবেই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখি।
বিএনপির প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষকে একত্র করে। রাজনৈতিক মতভেদ থাকলেও আমরা সবাই বড়াইগ্রাম ও গুরুদাসপুরের উন্নয়নের জন্য কাজ করতে চাই। শান্তি ও ভ্রাতৃত্ব বজায় থাকুক—এই হোক আমাদের প্রতিজ্ঞা।
স্থানীয়দের মতে, দুই দলের প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি আসন্ন নির্বাচনের আগে বড়াইগ্রামের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক বার্তা দিয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :