সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান ভারতীয় মদসহ ভারতীয় মালামাল জব্দ | Daily AjKaler Kontho

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান ভারতীয় মদসহ ভারতীয় মালামাল জব্দ


সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ৫:২৯ অপরাহ্ন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অভিযান ভারতীয় মদসহ ভারতীয় মালামাল জব্দ

অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, ঘোনা কুশখালি, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপি এবং বাঁকাল চেকপোস্ট এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে করে ২০ বোতল ফেনসিডিল ও ৪০ বোতল ভারতীয় মদসহ বারো লক্ষাধিক টাকার ভারতীয় ঔষধ, চশমা, শাড়ি ও কসমেটিকস আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির পৃথক তিনটি এর আভিযানিক দল মেইন পিলার-৪/৪ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ২,৫২,০০০/- ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। ঘোনা বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-৬/৭ এস হতে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুনপাড়া নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কুশখালী বিওপির এর আভিযানিক দল মেইন পিলার-১২/২ হতে বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্বশান ঘাট নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক পাঁচটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৩ ও ৫ আরবি হতে আনুমানিক ৩০০-৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেরাখালি ও ভাদিয়ালী নামক স্থান হতে ৫,১২,৯০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি সহ ৪০ বোতল ভারতীয় মদ আটক করে। মাদরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ৭ ও ৮ আরবি হতে আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফুলতলা বাজার ও চান্দা নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। হিজলদী বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৪ এস আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শিশুতলা আমবাগান নামক স্থান হতে ৮,০০০/- টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। এছাড়াও সুলতানপুর বিওপি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৭ ও ১৭/১ এস আনুমানিক ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বরই বাগান নামক স্থান হতে ৫৬,৬০০/-টাকা মূল্যের ভারতীয় চমশা ও ঔষধ আটক করে।
সর্বমোট ১২,১৪,৫০০/- (বারো লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/আর বি