বাউফলে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার | Daily AjKaler Kontho

বাউফলে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
বাউফলে ৬০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

পটুয়াখালীর বাউফলে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।

গ্রেফতারকৃত যুবকের নাম মো. ইউসুফ আকন (৩০)। তিনি বাউফলের ১১ নং দাসপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের খেজুরবাড়িয়া গ্রামের আনিসা আকনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৯টার সময় দাসপাড়া ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পোলের গোড়ায় একটি চায়ের দোকান থেকে ইউসুফ আকনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গ্রেফতারকৃত ইউসুফ আকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

আজকালের কন্ঠ/আর বি