আর বসে থাকা নয়, বাড়ি বাড়ি গিয়ে ভোট চান: এমপি পদপ্রার্থী আব্দুল আজিজ | Daily AjKaler Kontho

আর বসে থাকা নয়, বাড়ি বাড়ি গিয়ে ভোট চান: এমপি পদপ্রার্থী আব্দুল আজিজ


মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন
আর বসে থাকা নয়, বাড়ি বাড়ি গিয়ে ভোট চান: এমপি পদপ্রার্থী আব্দুল আজিজ

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও নাটোর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ বলেছেন, “আর বসে থাকা নয়, এখন সময় মাঠে নামার। বাড়ি বাড়ি গিয়ে মানুষের দ্বারে দ্বারে ধানের শীষের ভোট চাইতে হবে।”

তিনি আরও বলেন, জনগণ পরিবর্তন চায়, তাই আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার বড়াইগ্রাম উপজেলার দ্বারিকুশী রানীর হাট স্কুল মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে আয়োজিত “যুব উঠান বৈঠক”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান পারভেল, ভারপ্রাপ্ত সভাপতি, বড়াইগ্রাম উপজেলা যুবদল।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুল হক বকুল, জোনাইল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুস সালাম ফকির, এবং অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মফিজুল ইসলাম ও মোঃ খাদেমুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন মোঃ খাদেমুল ইসলাম খাদেম, সভাপতি, ১নং ওয়ার্ড, ৩নং জোনাইল ইউনিয়ন যুবদল।

বক্তব্যে মোঃ মোস্তাফিজুল হক বকুল বলেন, “জামায়াত দলের প্রার্থীরা মা-বোনদের ভুল বুঝিয়ে হাতে কোরআন শরীফ দিয়ে ভোট প্রার্থনা করছে। তারা ধর্মের অপব্যবহার করে সাধারণ ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। জনগণ এখন সচেতন, তারা আর এমন প্রতারণায় পা দেবে না।”

সভায় অন্যান্য বক্তারাও বলেন, দেশের মানুষ গণতন্ত্র ও ন্যায়বিচার চায়। ধানের শীষের বিজয়ের মাধ্যমে সেই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

আজকালের কন্ঠ/আর বি