সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ | Daily AjKaler Kontho

সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ২:১৬ অপরাহ্ন
সরিষাবাড়ীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পাট অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয় ।

উপজেলা পাট অধিদপ্তর সূত্রে জানা গেছে, উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন উপলক্ষে উপজেলার কৃষকদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মোহছেন উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন, উপজেলা পাট পরিদর্শক আওরঙ্গজেব প্রমুখ ।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আব্দুল হামিদ।উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন বলেন, উন্নত প্রযুক্তির নির্ভরশীল পাট ও পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

আজকালের কন্ঠ/আর এস/এস