
পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পরিচালিত PBN, BNB,YSB, BMW, 4BM, UBN নামে ছয়টি ইটভাটার প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।(৫ নভেম্বর) বুধবার বিকালে উপজেলার ইটভাটা প্রতিষ্ঠান গুলোত এই অভিযান পরিচালনা করে ছয়টি ইট ভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালন করেন লামা সহকারী কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলার কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা এবং ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসব অবৈধ ইটভাটা গুলোকে অর্থদণ্ডারোপ প্রদান করা হয়।
এসময় ৬টি ইটভাটার প্রতিষ্ঠানকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮,৫০,০০০ (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। লামা উপজেলা প্রশাসন জানায়, অবৈধ ভাবে নির্মিত সকল ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ বিনষ্টকারীদের বিরোদ্ধে জিরোটলারেন্স রয়েছে উপজেলা প্রশাসন।
আজকালের কন্ঠ/আর এস/জে
আপনার মতামত লিখুন :