ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল | Daily AjKaler Kontho

ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল


ময়মনসিংহ জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন
ময়মনসিংহ সদর-৪ আসনে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ সদর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ও জনগণের পছন্দের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এর পক্ষে ব্যাপক সাড়া পড়েছে।

আজ ময়মনসিংহের চরাঞ্চলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে বিশাল মিছিল ও প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়।চরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে হাজারো নেতাকর্মী ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

স্থানীয় নেতাকর্মীরা জানান, পরিবর্তনের অঙ্গীকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণ এখন ঐক্যবদ্ধ। আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে বিজয়ী করতে তারা দিনরাত মাঠে কাজ করছেন।

মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।শেষে উপস্থিত সবাই ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

 

আজকালের কন্ঠ/আর এস/জে