
”ধানের শীষের অঙ্গীকার, দেশ হবে জনতা” – এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আখতারুজ্জামান মিয়া বুধবার দিনব্যাপী খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ৬ ও ৮নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে গণসংযোগ, উঠান বৈঠক ও কুশল বিনিময় করেন।
এ সময় তিনি সাধারণ জনগণদিনাজপুর ধানের শীষের অঙ্গীকার— দেশ হবে জনতার, তরুণ সমাজ, কৃষক, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং বর্তমান দেশের সার্বিক অবস্থা ও জনগণের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে বিএনপির গঠনতান্ত্রিক আন্দোলন ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয়ের গুরুত্ব তুলে ধরেন।
জননেতা আখতারুজ্জামান মিয়া বলেন,দেশের মালিক জনগণ, আর সেই ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে আনতে হবে। ধানের শীষ হচ্ছে গণমানুষের প্রতীক- এই প্রতীকেই জনগণের অধিকার ফিরে আসবে।
তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।”
গণসংযোগকালে বিএনপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এলাকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত।স্থানীয় তরুণদের অনেকেই জানান, প্রথম ভোটেই তাঁরা পরিবর্তনের প্রতীক ধানের শীষে ভোট দেবেন।
আজকালের কন্ঠ/আর এস/আর
আপনার মতামত লিখুন :