কুয়াকাটার সাগর থেকে উঠে এলো ‘সোনালী কোরাল’, দাম ২৬ হাজার টাকা! | Daily AjKaler Kontho

কুয়াকাটার সাগর থেকে উঠে এলো ‘সোনালী কোরাল’, দাম ২৬ হাজার টাকা!


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ৫:২৩ অপরাহ্ন
কুয়াকাটার সাগর থেকে উঠে এলো ‘সোনালী কোরাল’, দাম ২৬ হাজার টাকা!

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১৯ কেজি ওজনের একটি বিশাল কোরাল মাছ। মঙ্গলবার সকালে ইলিশ ধরার জালে মাছটি ধরা পড়ে। পরে কুয়াকাটা পৌর মাছ বাজারে এনে তা ২৫ হাজার ৬৫০ টাকায় বিক্রি করা হয়।

প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মাছটি ক্রয় করেন মুসল্লী ফিশের স্বত্বাধিকারী মো. মোস্তাফিজুর রহমান। তিনি জানান, “কুয়াকাটায় বড় মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। তাই আমরা উপকূলের জেলেদের কাছ থেকে এসব মাছ সংগ্রহ করি। আজকের মাছটি ঢাকার এক পর্যটকের কাছে বিক্রি করা হয়েছে।”

ব্যবসায়ীরা জানান, কয়েকদিন আগে আগুনমোহনা এলাকায় আল-আমিন মাঝির জালে ২৩ কেজি ওজনের আরেকটি কোরাল ধরা পড়েছিল, যা ৩৪ হাজার টাকায় বিক্রি হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “২২ দিনের ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জেলেরা যথাযথভাবে মেনে চলেছে। এর ফলেই এখন বড় আকারের সামুদ্রিক মাছ জালে ধরা পড়ছে। আমরা আশা করছি, সামনের দিনগুলোতেও কোরাল, ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের ভালো সরবরাহ থাকবে।”

আজকালের কন্ঠ/আর বি