ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিও-তে | Daily AjKaler Kontho

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিও-তে


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১২:১০ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিও-তে

‎নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট করার বিধান রেখেই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন অধ্যাদেশ, ২০২৫ (আরপিও) জারি করেছে সরকার।‎সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয়-এ অধ্যাদেশের গেজেট জারি করেছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ সংশোধন আনা হয়েছে আরপিও-তে।

ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ একাধিক নিবন্ধিত দল বড় বা অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। জোট মনোনীত প্রার্থীদের নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে।

গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন করা হয়। এরপর জোটের প্রতীকের সংশ্লিষ্ট ২০ অনুচ্ছেদে সংশোধন নিয়ে বিএনপি আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি সংশোধন বহাল রাখার দাবি তোলে

 

আজকালের কন্ঠ/আর এস